প্লাস্টিক দিয়ে প্লাস্টিক ধ্বংস করার উপায় বের করে দ্য আর্থ প্রাইজ পেলেন আয়ারল্যান্ডের শিক্ষার্থী
মাত্র ১৮ বছর বয়সে পরিবেশের এক বড় সংকট দূর করতে এগিয়ে এসেছেন আয়ারল্যান্ডের শিক্ষার্থী আয়রা সতীশ। নিজের গবেষণার দিয়ে চলতি বছরের মে মাসে ১৩ থেকে ১৯ বছর বয়সীদের জন্য আয়োজিত বৈশ্বিক পরিবেশ প্রতিযোগিতা ‘দ্য আর্থ প্রাইজ’-এ অংশ নেন। সেখানে তিনি ইউরোপের সেরা হিসেবে বিজয়ী হন। উপহার হিসেবে তিনি পেয়েছেন ১২ হাজার ৫০০ ডলার।
আয়রা সতীশ ‘ইকো পার্জ’ নামের একধরনের পচনশীল বা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করেছেন। এই প্লাস্টিক মাটিতে পচে যাওয়ার সময় এমন এক পদার্থ ছড়িয়ে দেয়, যা আশপাশের ক্ষতিকর প্লাস্টিক নষ্ট করতে সাহায্য করে। স্কুলে পড়ার সময়ে তিনি আয়ারল্যান্ডের আইরিশ বিশ্ববিদ্যালয় ইউসিডি ডাবলিন, এটিইউ লেটারকেনি এবং বায়োঅর্বিক রিসার্চ সেন্টারের গবেষকদের সঙ্গে এই প্রজেক্টে কাজ করেছেন।
পুরস্কারের ১২ হাজার ৫০০ ডলার তহবিল ব্যবহার করে তিনি নিজের উদ্ভাবনটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান। তবে দৈনন্দিন ব্যবহারের প্যাকেজিং ও কম্পোস্ট ব্যাগে প্রয়োগের আগে এই পচনশীল প্লাস্টিককে সাধারণ প্লাস্টিকের মতো টেকসই করে তোলাটাই এখন মূল চ্যালেঞ্জ